ads

শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিজয় দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ডিসেম্বর ১৬, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে হামদর্দ নকলা শাখা। ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে পৌরশহরের শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আয়ুর্বেদ চিকিৎসক জাহাঙ্গীর হোসেন আহমেদ ও হামদর্দ নকলা শাখার চিকিৎসক হাকিম সানজিদা ইয়াসমিন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্ধশতাধিক দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ ও রূহ আফজা শরবত দিয়ে আপ্যায়ন করা হয়।

Shamol Bangla Ads

এসময় সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক মো. মইনুল হাসান, বিশিষ্ট কবি এ এম ফিরোজ, হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান হোসেন, অফিস সহকারি মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads