শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সহায় সম্বলহীন ২৯৯ জন নারীর মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে রবিবার বিকেলে উপজেলার রুপনারায়নকুড়া আলীম মাদরাসা প্রাঙ্গণে ওই অনুদান বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুক।
মাদরাসার প্রভাষক আবুল বাশারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসডিএফের আঞ্চলিক পরিচালক মো,আবুল হোসাইন, রূপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আল মামুন, রূপনারায়নকুড়া আলীম মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, নিজপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান, এসডিএফের আড়াইআনী ক্লাস্টার কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিএফের জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান।

পরে উপজেলার ৬টি গ্রামের সহায় সম্বলহীন ২৯৯ জন নারীকে জনপ্রতি ৯ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।




