ads

শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

খবর টি পড়েছেন : ৪০৪
শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয়, জামালপুরের সহযোগিতায় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে কঠোরভাবে দুর্নীতি প্রতিরোধের আহবান জানান।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তপন সারওয়ার।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে উপজেলা চেয়ারম্যানের মাসহ জয়িতা পুরষ্কার পেলেন ৫… পরবর্তী সংবাদ শেরপুরে নারী সমাবেশে ৭ কৃতী নারীকে সম্মাননা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads