শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
এছাড়া ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।

এতে পাঁচ ক্যাটাগরীতে সফল জননী হিসেবে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমমান লেবু ও নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের মা রহিমা খাতুন, অর্থনৈতিক সফল হিসেবে কানিজ ফাতেমা, শিক্ষা ও চাকুরীতে রেবেকা সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবনে ফিরে আসায় তাজনেহার রুনা ও সমাজ উন্নয়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগমকে ক্রেস্ট ও র্সাটিফিকেট দেওয়া হয়।




