ads

শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারী সমাবেশে ৭ কৃতী নারীকে সম্মাননা

খবর টি পড়েছেন : ৩৯৪
শেরপুরে নারী সমাবেশে ৭ কৃতী নারীকে সম্মাননা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে নারী সমাবেশে জেলার ৭ কৃতী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের বটতলা এলাকায় শেরপুর পৌরসভার মুক্তমঞ্চে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি ওই ‘কীর্তিময়ী নারী সম্মাননা-২০২২’ আয়োজন করে।

Shamol Bangla Ads

সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন শিক্ষায় ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম, সমাজসেবায় রাজিয়া সামাদ ডালিয়া, লেখালেখিতে কবি অধ্যাপক খালেদা রায়হান রুবি, নারীর ক্ষমতায়নে শামছুন্নাহার কামাল, নারী অধিকার সংগঠক লুৎফুন্নাহার, মুক্তিযুদ্ধে শরণার্থী ক্যাম্পের রেডক্রসের স্বেচ্ছাসেবক কল্যাণী কর্মকার ও তৃণমুলের অনুপ্রেরণাদায়ী নারী কৃষানী অহলা কোচ।

অনুষ্ঠানের শুরুতে সম্মাণনাপ্রাপ্ত ৭ কৃতী নারীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় নারী রক্তদান সংস্থা, এনসিটিএফ ও ফাইট ফর চিলড্রেনস রাইটস, রক্তসৈনিক বাংলাদেশ, যুব ফোরাম সংগঠনের সদস্যরা। পরে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং গায়ে চাদর জড়িয়ে দেন অতিথিরা। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীরা নিজেদের অনুভুতি প্রকাশ করেন এবং বক্তারা তাদের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এ উপলক্ষে সম্মাননাপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অ্যধাপক মো. আব্দুর রশিদ, খেলাঘর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন ও মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সারোয়ার।

জনউদ্যোগ সদস্যসচিব হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ শাহী উম্মুল বানীন, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, নারী নেত্রী আইরীন পারভীন, আঞ্জুমান আলম লিপি, বিতার্কিক শুভংকর সাহা, জেলা পরিষদ সদস্য অ্যাডাভোকেট ফারহানা পারভীন মুন্নী, হিজড়া নিশি সরকার, আবৃৃত্তিকার সোহাগী আক্তার প্রমুখ।

শেরপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মেসার্স ওয়াহেদ অটো রাইস মিলস লি., ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং স্থানীয় শুভাকাংখীরা জনউদ্যোগ শেরপুর কমিটির এ আয়োজনে সার্বিকভাবে সহায়তা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে তিন যুগেও সংস্কার হয়নি পাউবো’র বিধ্বস্ত স্লুইচ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads