ads

শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

খবর টি পড়েছেন : ৫৬৮
শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমিন কালাম, আরডিএসের প্রোগ্রাম ম্যানেজার তৌহিদুর রহমান, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল ও সাংবাদিক রমেশ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি একটি সমাজ ও দেশকে পিছিয়ে নেয়। নানা দুর্নীতির কারণে সমাজ ও দেশের উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়ায়। এ জন্য দুর্নীতি প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্নীতি প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণের আহবান জানান বক্তারা।

Shamol Bangla Ads

মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অংশ গ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (আরডিএস) কর্মকর্তা, ব্র্যাকের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ্বসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা ক্রেস্ট ও… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে উপজেলা চেয়ারম্যানের মাসহ জয়িতা পুরষ্কার পেলেন ৫…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads