ads

শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান

খবর টি পড়েছেন : ৪১২
শেরপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‌’সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শুক্রবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, নারী নেত্রী আইরিন পারভীন ও ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী।

আলোচনা শেষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন মোছা. ফারজানা ববি, রেনিতা নকরেক, বুশরাফুন্নিসা মুসলিমা, দিলশাত জাহান ডালিয়া ও সোহাগী আক্তার।
উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা পাঁচ নারী

Shamol Bangla Ads

জয়ীতারা হলো, শারমিন রিমা, মঞ্জুয়ারা বেগম, রেশমা বেগম, দিলশাত জাহান ডালিয়া ও সোহাগী আক্তার।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads