ads

শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ৯, ২০২২ ৪:১০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. কবির আলী ওরফে লক্ষী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির আলী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। সম্পর্কে তিনি শিশুটির প্রতিবেশী দাদা হন।

Shamol Bangla Ads

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার চাপাঝোড়া গ্রামের সাত বয়স বছরের এক শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী দাদা মো. কবির আলী ওরফে লক্ষী বাড়িতে নিয়ে শিশুটিরক জোর করে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে মেরে পানির নিচে পুঁতে রাখার ভয় দেখায় ওই দাদা। শিশুটি ভয়ে কাউকে কিছু না বলে পাশের গ্রামে বোনের বাড়িতে চলে যায়। পরে শিশুটিকে খোঁজতে ওই বাড়িতে তার বাবা-মা গেলে ধর্ষণের বিষয়টি জানান।

পরে তার বাবা-মা শিশুটি ধর্ষণের বিষয়টি প্রতিবেশীদের জানালে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কবির আলী ওরফে লক্ষী নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Need Ads