ads

বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নারী নির্যাতন নির্মূলে প্রচারাভিযানে আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ৭, ২০২২ ২:০০ অপরাহ্ণ

“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর নারী নির্যাতন নির্মূলকরণের প্রচারাভিযান পক্ষ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের অফিস প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন এপি’র ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার প্রকাশ চাম্বুগং।

Shamol Bangla Ads

এপি’ ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার জনপল স্কু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সিংগাবরনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান কালু, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, জেফিরাজ দোলন কুবি, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। পরে বাল্য বিয়ে ও যৌতুকের কুফল নিয়ে নাটিকা মঞ্চস্থ করেন স্থানীয় শিশু ফোরামের সদস্য সদস্যরা।

Shamol Bangla Ads

সভায় এলাকার গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি , ইউপি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতাসহ শিশু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads