ads

বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‌‘রক্তদানে আমরা শেরপুর’র উদ্যোগে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৩১
শেরপুরে ‌‘রক্তদানে আমরা শেরপুর’র উদ্যোগে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে আমরা শেরপুরের উদ্যোগে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল মানুষেরা তাদের ব্যবহৃত পুরনো কাপড় এখানে রেখে যেতে পারবেন। আর দুস্থ ও অসহায় মানুষ এখান থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে যেতে পারবেন।

Shamol Bangla Ads

৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সীমানা প্রাচীরে স্থাপিত ‘মানবতার দেয়াল’ এর উদ্বোধন করেন পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

মানবতার দেয়াল উদ্বোধন করে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, ‘আমরা অনেকেই আছি, পরনের কাপড় একটু পুরনো হলেই অথবা শারীরিক গঠন বৃদ্ধির কারণে কাপড়গুলো ফেলে দেই। সকলের কাছে অনুরোধ থাকবে, সেই কাপড়গুলো ফেলে না দিয়ে মানবতার দেয়ালে টানিয়ে দেয়ার জন্য। নিজের অপ্রয়োজনীয় কাপড়গুলো হতে পারে গরীব, দুস্থ ও অসহায় মানুষের বস্ত্র সমস্যার সমাধান।’ শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান তিনি। পরে এখানে উপস্থিত কয়েকজন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মেয়র।

Shamol Bangla Ads

ওই সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি ও রক্তদানে আমরা শেরপুরের উপদেষ্টা দেবাশীষ সাহা রায়, উপদেষ্টা কামরুজ্জামান লিটন, আয়োজক সংগঠনের সভাপতি রবিন সাহা, সিনিয়র সহসভাপতি অনুপ পাল, সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক অনিক মাহবুব প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক কারাগারে পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নারী নির্যাতন নির্মূলে প্রচারাভিযানে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads