ads

বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

খবর টি পড়েছেন : ৫৪৯
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দীর্ঘ ৭ বছর পর গত ১৮ নভেম্বর শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক কমিটি প্রকাশের পর এবার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।

Shamol Bangla Ads

৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট ওই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দীর্ঘ ৭ বছর পর গত ১৮ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোস্তফা কামালকে সভাপতি ও ওয়াজ কুরুনীকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক ওয়াজ কুরুনীর হাতে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির কাগজ তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।

Shamol Bangla Ads

পূর্ণাঙ্গ এই কমিটিতে মোস্তফা কামালকে সভাপতি ও ওয়াজ কুরুনীকে সাধারণ সম্পাদক ছাড়াও ৯ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে ১৯ জনকে এবং ৩৫ জনকে সদস্য করে মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নানা আয়োজনে নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিনামূল্যে ধানের বীজ ও সার পেলেন ৬…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads