ads

বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নানা আয়োজনে নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ৭, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ

নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ ডিসেম্বর বুধবার বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে পুস্পস্তবক অর্পণ, বিজয় র‍্যালি ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আয়োজনের উদ্বোধন করেন পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছেলের সভাপতিত্বে অডিটোরিয়ামে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরো।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক ওয়াজকুরুনী, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads