ads

বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনামূল্যে ধানের বীজ ও সার পেলেন ৬ হাজার ৮০০ কৃষক

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ৭, ২০২২ ৭:১০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৮০০ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বোরো হাইব্রীড (এসএল ৮ এইচ) ও উচ্চ ফলনশীল (উফশী) ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার তুলে দেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া, জেলা পরিষদের সাবেক নারী সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনাবাদী পতিত জমি কিংবা কৃষি জমিতে হাইব্রীড (এসএল ৮ এইচ) ও উচ্চ ফলনশীল (উফশী) ধান রোপণ করে দেশকে সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করছে বর্তমান শেখ হাসিনার কৃষিবান্ধব সরকার। তাই ভর্তুকি দিয়ে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার-বীজ প্রণোদনা হিসেবে বিতরণ করা হচ্ছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads