ads

সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সামাজিক সচেতনতার কোন বিকল্প নেই’

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
ডিসেম্বর ৫, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে ধর্ম প্রতিমন্ত্রী

শেরপুরে জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজনের সমন্বয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সামাজিক সচেতনতার কোন বিকল্প নেই। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় ধর্ম মন্ত্রণালয়ের আওতায় বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। জেলায় জেলায় সংলাপের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হচ্ছে। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সকল ধর্মের বিকাশে ধর্ম মন্ত্রণালয় বদ্ধপরিকর। এজন্য ইসলামের পাশাপাশি অন্য ধর্মের কল্যাণেও কাজ করছে। তিনি অপপ্রচার ও গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ শেরপুর। সংলাপের মাধ্যমে আগামী দিনে এ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ।
সংলাপে প্রেজেন্টেশন উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাইমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফজলুল হক, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. আবু বকর সিদ্দিক, মাইসাহেবা মসজিদের ইমাম মাওলানা মো. মোতাসিম বিল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, বারোমারী মিশনের ফাদার তরুণ বনোয়ারী, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads