ads

শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিবেশীর বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

খবর টি পড়েছেন : ৭২১
শেরপুরে প্রতিবেশীর বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল কুদ্দুস (৪২) নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা একইদিন রাতে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত আব্দুল কুদ্দুস।

Shamol Bangla Ads

শিশুর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গে‌ছে, শিশুটির মা মারা গেছেন। বাবা ব্যাটারিচালিত অটোরিকশা চালক। প্রতিদিনের মতো শিশুটিকে বাড়িতে রেখে বাবা অটোরিকশা নিয়ে শহ‌রে যান। এসময় শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুল কুদ্দুস তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে পালিয়ে যান আব্দুল কুদ্দুস। পরে শিশুটির দাদি রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। শিশুটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির বাবা বলেন, লম্পট কুদ্দুস আমার মেয়ের এমন সর্বনাশ করছে। আমি চাই তার ফাঁসি হোক। এমন লম্পটের বাঁইচা থাকার অধিকার নাই।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব‌ছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

জুবাইদুল ইসলাম
নিউজ২৪, শেরপুর

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবীদের সাংগঠনিক বনভোজন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads