শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক তরুণ-তরুণীদের নিয়ে সাংগঠনিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলার গজনী অবকাশে নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপের আয়োজনে নালিতাবাড়ী বন্ধুসভা ও নাট্যশ্রমীর সদস্যরা এই বনভোজনে অংশ নেয়।

সকলের সহযোগীতায় সমাজের উন্নয়নে একসঙ্গে কাজ করার লক্ষ্যে নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপ এই বনভোজনের আয়োজন করে। তাঁদের বাৎসরিক কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করা ৩ টি সংগঠনের সদস্যরা সকালে বাসে করে গজনী অবকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।
গজনী পিকনিক স্পটে তাঁবু টানিয়ে তরুণ- তরুণীরা বিভিন্ন স্পট ঘুরে দেখেন৷ পরে অংশগ্রহনকারীদের মধ্যে কুইজ, নানা ধরনের খেলা, গানের প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ম্যাগাজিন গ্রুপের উপদেষ্টা শ্যামল দত্ত, পরিচালনা পর্ষদের সদস্য এডভোকেট নূরে আলম হীরা, কামরুজ্জামান কানন, পরিচালক আমিনুল ইসলাম, সভাপতি সাঈদ ঈমন, সাধারন সম্পাদক অভিজিৎ সাহা, বন্ধুসভার সভাপতি এডভোকেট ইয়াছমিন আক্তার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুজ্জামান বাপ্পি, নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকনুজ্জামান জুয়েল, সাধারন সম্পাদক জুবায়ের আলমসহ শতাধিক তরুণ- তরুণী উপস্থিত ছিলেন।




