শেরপুরে বিশ^ এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এক র্যালি বের হয়ে সিভিল সার্জন অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ককর্মকর্তা ডা. মোবারক হোসেন।
ওইসময় তিনি বলেন, এইচআইভি এমন একটি ভাইরাস যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয় এবং জীবাণু সংক্রমণের বিরুদ্ধে মানবদেহকে প্রতিরোধহীন করে নিরাময়হীন অবস্থায় নিয়ে যায়, যা এইডস নামে পরিচিত। অনিরাপদ যৌনক্রিয়া ও রক্তের মাধ্যমে প্রধানত এই রোগ ছড়িয়ে থাকে। এইডসের যেহেতু কোনো যুগান্তকারী চিকিৎসা নেই তাই এর প্রতিরোধই হচ্ছে সর্বোত্তম প্রতিকার। এইচআইভি/এআইডিএস আক্রান্ত ব্যক্তিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। মানুষ হিসাবে তার সব অধিকার নিশ্চিত করা সকলের সামাজিক কর্তব্য।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল আলম রাসেল, জেলা স্বাচিপের সভাপতি ডা. এটিএম মামুন জোশ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আসমাউল ইসলাম, ডা. আহসান হাবিব হিমেল প্রমুখ। ওইসময় সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
























