ads

রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জমিসংক্রান্ত বিরোধে কৃষকের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, আটক ২

খবর টি পড়েছেন : ৬৪২
ঝিনাইগাতীতে জমিসংক্রান্ত বিরোধে কৃষকের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, আটক ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবু রায়হান গাজী (৩৫) নামে এক কৃষককে গাছের সাথে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। ২৭ নভেম্বর রবিবার সকালে উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। ওই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন যাবত প্রতিবেশী শাহজাদা, আজাদ ও সামিউল গংদের সাথে আবু রাইহান গাজীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে রবিবার সকালে আবু রাইহান গাজী শেরপুর জেলা শহরে আসার জন্য বাড়ি থেকে বের হন। এসময় তাকে রাস্তা থেকে ধরে নিয়ে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে শাহজাদা, আজাদ ও সামিউলরা। এসময় রায়হান গাজী চিৎকার করলেও ভয়ে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

এলাকার কয়েকজন জানায়, হুট করে রাস্তা থেকে একজন মানুষ ধরে নিয়ে বেঁধে মারধর করবে এটা কেমন কথা। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া দরকার।
আহতের স্ত্রী রাণী বেগম বলেন, আমার স্বামীকে তারা রাস্তা থেকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করেছে। আমি এর সুষ্ঠুু বিচার চাই।

Shamol Bangla Ads

স্থানীয় বাসিন্দা শামিম মিয়া বলেন, সকালে ঘুম উঠে খবর পাই গাজী ভাইকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হচ্ছে। প্রতিবেশী শাহজাদা, আজাদ ও সামিউলকে সবাই ভয় পায়। তাই কেউ সাহস করে গাজী ভাইকে ছাড়াতে যায়নি। এরপর পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি আমরা ৯৯৯ মাধ্যমে জানতে পারি। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উনাকে উদ্ধার করি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইউএনও পরিচয়ে শিক্ষকদের ল্যাপটপ দেওয়ার কথা বলে… পরবর্তী সংবাদ নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads