শেরপুরের নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। ২৮ নভেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নুরে আলম তালুকদার ভুট্রো প্রমুখ।
সভায় পৌরশহরে চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে সিসি ক্যামেরা স্থাপন, বাল্যবিয়ে, মাদক ও যানজটসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এসময় আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।




