ads

মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, ৬ পুলিশসহ আহত ২১, আটক ১৬

খবর টি পড়েছেন : ৮৯৭
শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, ৬ পুলিশসহ আহত ২১, আটক ১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ মিছিল শুরুর সময় পুলিশের সাথে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। ওই ঘটনায় ৬ পুলিশ সদস্য ও অন্তত: ১৫ বিএনপি নেতা-কর্মী আহত হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথবাজার এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের পর আতঙ্কে শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে এক ছাত্রদল কর্মী নিহত এবং শেরপুরের শ্রীবরদী উপজেলা তাঁতীদলের সমাবেশ শেষে ১৫ নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। মঙ্গলবার বিকেল পৌণে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার পথে রঘুনাথবাজার এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ বাধে। ওইসময় বিএনপির মিছিল থেকে পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ রাউন্ড টিয়ার শেল ও ১০১ রাউন্ড শটগানের রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ অন্তত: ২১ জন আহত হন। ওই ঘটনায় বিএনপির ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

তবে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের দাবি, শান্তিপূর্ণভাবে জেলা বিএনপির কার্যালয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের উপর আক্রমণ চালায়। এতে বিএনপির প্রায় একশ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, বিএনপির মিছিল থেকে কোনরকম উসকানি ছাড়াই পুলিশের উপর হামলা চালানো হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই ঘটনার সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল ৫৫ জন… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আওয়ামী লীগ নেতা বাদশার প্রথম মুত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads