ads

বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আওয়ামী লীগ নেতা বাদশার প্রথম মুত্যুবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ৪০২
নালিতাবাড়ীতে আওয়ামী লীগ নেতা বাদশার প্রথম মুত্যুবার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে বরেণ্য রাজনীতিবিদ কৃষিবিদ বদিউজ্জামান বাদশার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ডায়াবেটিক হাসপাতাল ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের আয়োজনে ২২ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে গত মঙ্গলবার সকালে নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি শোক র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে এসে শেষ হয়। শোক র‍্যালিতে রাজনৈতিক, সাধারন জনগণ ও শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে দুপুরে ছিটপাড়া মসজিদে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

পরে সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে স্মরণসভার আয়োজন করা হয়। নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতালের সভাপতি এমএ. হাকাম হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন এসডিএফ’র চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বাদশার ছেলে রাগিব হাসান ভাষণ, বীরমু ক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজদ্দৌলা, হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল, যুবনেতা জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, ৬ পুলিশসহ আহত… পরবর্তী সংবাদ শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads