ads

মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল ৫৫ জন আনসার-ভিডিপি সদস্য

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
নভেম্বর ২২, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় কৃতিত্বপূর্ণ ও কষ্টসাধ্য কাজের স্বীকৃতি স্বরূপ ৫৫ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আনসার ও ভিডিপি সমাবেশে তাঁদের হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

পুরষ্কারের মধ্যে ছিল ৬টি বাইসাইকেল, ৮টি ছাতা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

আরও বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, ওসি (তদন্ত) ইসকান্দর হাবিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হরিদাসী রাণী সাহা, নালিতাবাড়ি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জোবায়ের হোসেন প্রমুখ।

ওইসময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads