ads

সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ২১, ২০২২ ২:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ নভেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে রাস্তার পাশের একটি ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম নাজমা বেগম (৩৭)। তিনি উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামের মৃত রইজ উদ্দীনের মেয়ে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ওই নারী ঢাকায় চলে গিয়েছিলেন। পরে কিছুদিন যাবত তিনি পার্শ্ববর্তী নকলা উপজেলা ভাড়া বাসায় থাকতেন। গত রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামে রাস্তার পাশে বোরকা পরিহিত অবস্থায় এক নারীকে পরে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত লাশের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

Shamol Bangla Ads

 ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য জানা যাবে। ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads