ads

সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সেলস অফিস উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩৮৩
শেরপুরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সেলস অফিস উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘চার্টার্ড জীবন, নিরাপদ জীবন’ এমন শ্লোগানে শেরপুরে যাত্রা শুরু করেছে বীমা জগতে পরিবর্তনের বার্তা নিয়ে চালু হওয়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। ২১ নভেম্বর সোমবার শহরের প্রাণকেন্দ্র রঘুনাথ বাজার এলাকার তালুকদার প্লাজার ৪র্থ তলায় চার্টার্ড লাইফের সেলস অফিস ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট বীমা বিশেষজ্ঞ এসএম জিয়াউল হক।

Shamol Bangla Ads

ওইসময় বিশেষ অতিথি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. এমদাদ উল্লাহ, ইভিপি এন্ড হেড অব বিজনেস ম্যানেজমেন্ট মুত্তাকীন ইসলাম মুক্তা, অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্ধোনী অনুষ্ঠানে শেরপুর সেলস অফিসের ম্যানেজমেন্ট এসাসিয়েট মো. মঞ্জুর রায়হনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মো. আসাদুজ্জামান রওশন, পৌর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আলম লিপি, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ডিজিটাল ও আধুনিক প্রযুক্তি নির্ভর চার্টার্ড লাইফ নিত্য নতুন উদ্ভাবনী পরিকল্প নিয়ে বীমা জগতে আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে। মাত্র ৩ বছরের ব্যবধানে দেশের বীমা জগতে ব্যাপক সাড়া ফেলেছে চার্টার্ড লাইফ। প্রতি জেলায় সেলস অফিস চালু করার লক্ষে শেরপুরে ২৪তম সেলস অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবছর ২ লাখ টাকা করে প্রিমিয়ামের ২ জন গ্রাহকের হাতে বীমা পলিসির দলিলপত্র হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শেরপুর সেলস অফিসের কর্মীরা। এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, মাঠ পর্যায়ের বীমাকর্মী, বীমা গ্রহিতা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪ মামলার আসামি মাদকসহ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads