শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সহায়-সম্বলহীন ২২৬ জন নারীর মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজনে ১৩ নভেম্বর রবিবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে এসডিএফের আঞ্চলিক পরিচালক মো. আবুল হোসাইন, বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান।

পরে উপজেলার বাঘবেড় ও রূপনারায়ণকুড়া ইউনিয়নের ৪টি গ্রামের সহায় সম্বলহীন ২২৬ জন নারীকে জনপ্রতি ৯ হাজার টাকা করে মোট ২০ লাখ ৩৪ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
























