ads

রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৭৪৫০ জন কৃষক

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ১৩, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রণোদনার আওতায় চলতি রবি মৌসুমে ৭ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, পিয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৩ নভেম্বর রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চ থেকে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও কৃষানী ক্লোডিয়া নকরেক কেয়া।

ওইসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যসোসিয়েশনের সভাপতি আবদুস সবুর ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Shamol Bangla Ads

এদিন নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকদের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি সার, ২ হাজার কৃষকদের ২০ কেজি গমের বীজ ও ২০ কেজি সার, ৪শ জন কৃষককে ২ কেজি ভুট্টার বীজ ৩০ কেজি সার এবং ৫০ জন কৃষকে ১ কেজি পিয়াজের বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads