ads

রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৫১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
নভেম্বর ১৩, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ৫১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তির নাম আবুল কালাম (৪০)। সে টালকী ইউনিয়নের টালকী পশ্চিমপাড়া গ্রামের উমর আলীর ছেলে। ১২ নভেম্বর শনিবার রাতে টালকী পশ্চিমপাড়া গ্রামের বসতবাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়।

Shamol Bangla Ads

নকলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে কালামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এগুলো সে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।

তিনি আরও জানান, কালাম একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। পরে তাঁর নামে মামলা দিয়ে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads