ads

মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যাকান্ডের ১৮ ঘন্টার মধ্যে প্রধান ২ আসামি গ্রেফতার

মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাচার হাতে নিহত ভাতিজা নুরুল ইসলাম পাঠান (৫৫) এর নৃশংস খুনের প্রধান আসামীদ্বয়কে গ্রেফতার করেছে পিবিআই। ৮ নভেম্বর মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করে পিবিআই।

Shamol Bangla Ads

জানা গেছে, ৭ নভেম্বর সোমবার দুপুরে ফুলপুর থানাধীন বনোয়াকান্দা গ্রামে ভিকটিম নুরুল ইসলাম পাঠান এর মৃতদেহ পাওয়া যায়। ভিকটিম নুরুল ইসলাম পাঠান, আসামী আজমান আলী পাঠানের বাড়ীর উত্তর পাশে নিজের জমিতে কাজ করছিলেন। তখন আজমান আলী পাঠান ও তদীয় পুত্র মুঞ্জুরুল হক অস্ত্র-সস্ত্রসহ অন্যান্যদের সহযোগীতায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল ইসলাম পাঠানকে মারপিট করে তার হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। সম্পর্কে নিহত নুরুল, আসামী আজমান এর ভাতিজা। মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করে পিবিআই, ময়মনসিংহ জেলা।

পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগিতায় পিবিআই, ময়মনসিংহ জেলার চৌকস টিম উক্ত হত্যাকান্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

Shamol Bangla Ads

ময়মনসিংহ টিম ছায়া তদন্তকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে হত্যাকান্ডের প্রধান আসামীদ্বয় মোঃ আজমান আলী পাঠান ও মোঃ মুঞ্জুরুল হককে গাজীপুর শহর হতে গ্রেফতার করে। উক্ত ঘটনায় ফুলপুর থানায় ডিসিস্টের ছেলে মাহমুদুল হাসান পাঠান বাদী হয়ে ফুলপুর থানায় ৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে।
পিবিআই ময়মনসিংহ জেলার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত প্রচেষ্টায়, পিবিআই গাজীপুর ও পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Need Ads