ads

সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঝিনাইগাতীর ফারুক আল মাসুদ

খবর টি পড়েছেন : ৪৭৫
জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঝিনাইগাতীর ফারুক আল মাসুদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মো. ফারুক আল মাসুদ। জাতীয় প্রাথমিক শিক্ষাপদক-২০২২ উপলক্ষে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচন করা হয়। ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন। ৩ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের নেতৃত্বে বাছাই কমিটি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করেন। জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় এখন বিভাগের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচনীতে অংশ নেবেন।

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের সঙ্গে আন্তরিকতা, শিশুদের ঝরেপড়া রোধ, ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলাসামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করায় ফারুক আল মাসুদকে শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউএনও’র যে সম্মান সেটি অনেক বড় পাওয়া। এটি আমাকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তবে একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার মহোদয়ের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় এবং উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়।

এদিকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ায় জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ইউএনও ফারুক আল মাসুদ বিসিএস ৩৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাব-১৪ এর অধিনায়কের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা… পরবর্তী সংবাদ ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads