ads

সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম ॥ শেরপুরে বিচারপতি মো. বদরুজ্জামান

খবর টি পড়েছেন : ৮১৬
ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম ॥ শেরপুরে বিচারপতি মো. বদরুজ্জামান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামান বলেছেন, আইনজীবীরা বিচার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। তাই বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের পাশাপাশি আইনজীবীদের ভূমিকারও অপরিসীম। তাদের দায়িত্বশীল ভূমিকা ছাড়া ন্যায় বিচার বিঘ্নিত হয়। তিনি ২ অক্টোবর রবিবার রাতে শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আইন অঙ্গন ও বিচার ব্যবস্থা সমৃদ্ধ করতে বিচারক ও আইনজীবীদের পড়াশোনা ও আইন চর্চার কোন বিকল্প নেই। তারা যতো বেশি অভিজ্ঞ ও দায়িত্বশীল হোন মামলার রায় ততোটা সমৃদ্ধ হয়। তিনি আইন অঙ্গনে নবীন ও জুনিয়র আইনজীবীদের প্রতি সিনিয়র আইনজীবীদের সদয় হওয়ার উপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি আইনজীবীদের দাবির মুখে দ্রুততম সময়ে বহুল প্রত্যাশিত সিজেএম ভবন নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ^স্ত করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ। সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, একেএম মোসাদ্দেক ফেরদৌসী ও রফিকুল ইসলাম আধার, ভারপ্রাপ্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু, স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু, সহ সভাপতি হরিদাস সাহা প্রমুখ। অনুষ্ঠানে বিচারপতি মো. বদরুজ্জামানের হাতে সমিতির তরফ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বিচারপতি মো. বদরুজ্জামান বার্ষিক কোর্ট পরিদর্শনে ৫ দিনের সফরে শেরপুরে এসেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঝিনাইগাতীর ফারুক আল… পরবর্তী সংবাদ শেরপুরে ৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads