ads

সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাব-১৪ এর অধিনায়কের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪০০
শেরপুরে র‌্যাব-১৪ এর অধিনায়কের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ময়মনসিংহ র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর নবযোগদানকৃত অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর রবিবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ময়মনসিংহ র‌্যাব-১৪ অধিনায়ক মহিবুল ইসলাম খান বিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‌্যাব-১৪ অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, শেরপুর পুরনো কর্মস্থল হওয়ার সুবাদে আজ সাংবাদিকদের মধ্যে দু’চারজন ব্যতীত সবাই আমার পরিচিত মুখ। দীর্ঘদিন পর আবারও আপনাদের সাথে নিয়ে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় আমি আনন্দিত। ওইসময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের সাথে সম্পর্ক উন্নয়নসহ পারষ্পরিক বন্ধুত্বের আশাবাদ ব্যক্ত করেন।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার এমএম সবুজ রানা।

Shamol Bangla Ads

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক কাকন রেজা ও সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ও তাদের টিমের একাধিক সদস্য এবং শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি… পরবর্তী সংবাদ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঝিনাইগাতীর ফারুক আল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads