ads

রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ নগরীর ৩ ওয়ার্ডে আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন

খবর টি পড়েছেন : ১,১১৪
ময়মনসিংহ নগরীর ৩ ওয়ার্ডে আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বের অন্যতম সেরা ইউরোপীয়ান স্ট্যান্ডার্ডে পোল্যান্ডের তৈরি বিদ্যুৎসাশ্রয়ী এনার্জি সেভিংস ফিলিপস এলইডি সড়ক বাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে ময়মনসিংহ নগরীর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড। শনিবার রাতে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রধান প্রধান রাস্তায় সড়কগুলোতে পোলসহ আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

Shamol Bangla Ads

যেসব এলাকায় পোলসহ আধুনিক এলইডি জ্বলছে তা হলো- কাচারি জামে মসজিদ থেকে আমপট্টি, দূর্গাবাড়ি রোড, আমলাপাড়া রোড, মৃত্যুঞ্জয় স্কুল রোড, হরিকিশোর রায় রোড, বড় বাজার, ছোট বাজার, স্বদেশী বাজার এবং কালীবাড়ি মরহুম ফজলে হক সড়কে জ্বলতে শুরু করেছে আধুনিক এলইডি বাতি। নতুন সড়কবাতিতে সড়কসমূহ হয়ে উঠেছে আরও আলোকিত, আরও নিরাপদ।

মেয়র টিটু এ সময় বলেন, উদ্বোধনকৃত সড়কসমূহের মত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাকি সড়ক গুলোও ধীরে ধীরে আলোকিত হবে। নাগরিক স্বাচ্ছন্দ ও নিরাপত্তা নিশ্চিতে এবং শতভাগ আলোকিতকরণের লক্ষ্যে আমরা কাজ করছি।
মেয়র আরও বলেন, ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপনে ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশন জুড়ে ৬ হাজার ৬৭৩ টি পোলসহ সড়কবাতি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ বছরের মধ্যে এসব সড়কবাতি শহরকে আলোকিত করবে।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, এ প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যু) মোঃ জিল্লুর
রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ সিভিল সার্জনের নতুন ভবন উদ্বোধন করলেন গণপূর্ত… পরবর্তী সংবাদ গবেষণাকে জাতীয় উন্নতির সঙ্গে যুক্ত করতে হবে :…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads