ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে রাতুল (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার মালাকোচা
এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার আবু বক্করের ছেলে ও টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে বৃষ্টির সময় রাতুল শ্রীবরদী উপজেলার মালাকুচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। ওইসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে রাতুল গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানজিনা আফরিন ইভা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads