ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১,৩২৬
শেরপুরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সদস্য ও অংশীজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। এরই ধারাবাহিকতায় শেরপুরও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

জেলা প্রশাসক ও জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরো ও জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান আকন্দ।

Shamol Bangla Ads

সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

ওইসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক-সম্প্রীতি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাংবাদিক ও মসজিদের ইমাম-মন্দিরের পুরোহিতগণসহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যুবদের আইসিটি দক্ষতা প্রশিক্ষণ শুরু পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads