ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মীনা দিবস পালিত

খবর টি পড়েছেন : ৪৬৩
ঝিনাইগাতীতে মীনা দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে মীনা দিবস পালিত হয়েছে। ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন নবীর সভাপতিত্বে ও শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, এসআই রুবেল আহম্মেদ প্রমূখ।

Shamol Bangla Ads

আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads