ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে ওয়াহেদ ফাউন্ডেশনকে হারিয়ে শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব জয়ী

খবর টি পড়েছেন : ৩৩৬
শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে ওয়াহেদ ফাউন্ডেশনকে হারিয়ে শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব জয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা নিজাম উদ্দিন আহমেদ কলেজ মাঠে পাকুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে ওই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এতে ওয়াহেদ ফাউন্ডেশনকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। এর আগে ৫০ মিনিটের নির্ধারিত খেলা গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়।

২৩ সেপ্টেম্বর বিকেলে শতশত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য কফিল উদ্দিন ও খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জামিল হোসেন সরকার।

Shamol Bangla Ads

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দি প্যাসিফিক ক্লাবের উদ্যোগে মশক নিধন অভিযান পরবর্তী সংবাদ থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads