ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৪৪৪
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গ্রুপপর্বের মত সেমিফাইনালেও দাপট অব্যাহত আছে নারী ক্রিকেট দলের। টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের সেমিতে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ জিতে ফাইনালে ওঠার পাশাপাশি বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার। আয়ারল্যান্ড প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল।

Shamol Bangla Ads

শুক্রবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। ফলে আয়ারল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে পৌঁছে গেলো নিগার সুলতানা জ্যোতির দল।

টস হেরে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নামেন ফারজানা হক ও মুরশিদা খাতুন। এদিন ৩৪ রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন ফারজানা। ইনিংসের সপ্তম ওভারে ১৭ বলে ১১ করে বিদায় নেন ফারজানা হক। এরপর মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা লড়াই শুরু করলেও খুব একটা সুবিধা করতে পারছিলেন না থাই বোলারদের বিপক্ষে। মুর্শিদা ৩৫ বলে ২৬ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ১৭ রান করে আউট হন। ইনিংসের ১৫ ওভার শেষে মাত্র ৬৮ রান হওয়ায় খানিক চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।

Shamol Bangla Ads

সেখান থেকে অভিজ্ঞ অলরাউন্ডার রোমানা আহমেদের ব্যাটে মেলে রক্ষা। যার সুবাদে শেষ পাঁচ ওভারে আর দুই উইকেট হারিয়ে ৪৫ রান যোগ করে বাংলাদেশ। অপরাজিত ইনিংসে রোমানা করেন ২৪ বলে ২৮ রান। এছাড়া শেষ দিকে ক্যামিও ইনিংসে ১০ বলে ১৭ রান করেন ঋতু মণি

জবাবে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় থাইল্যান্ড। ১৩ রানে তিন উইকেট হারানো দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন নাথাকান চনথাম। ৪ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৬৪ রান করে সালমা খাতুনের বলে বোল্ড হন তিনি। ম্যাচ হারলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চানথাম। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। কিন্তু অভিজ্ঞ সালমার ওভারে মাত্র ১০ রান নিতে পারে থাইল্যান্ডের ব্যাটাররা। শেষ দুই বলে কোন রান তো নিতেই পারেননি, উল্টো দুই উইকেট হারিয়েছে।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা, ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দিয়ে ২ উইকেট নেন মেঘলা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে ওয়াহেদ ফাউন্ডেশনকে হারিয়ে শাপলা… পরবর্তী সংবাদ মেসির জাদুতে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads