ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দি প্যাসিফিক ক্লাবের উদ্যোগে মশক নিধন অভিযান

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে এডিস মশার লার্ভা ও সাধারণ মশা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে ‘দি প্যাসিফিক ক্লাব’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও সদর বাজারের আশেপাশের এলাকায় যন্ত্রচালিত স্প্রে মেশিনে মশা নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান মিলন, একেএম বেলায়েত হোসেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা নির্মাতা ও আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল, সহ সভাপতি হরিপদ রায় তন্ময়, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ লুৎফর রহমান ইমন প্রমুখ।
জানা গেছে, সারা দেশের ন্যায় ঝিনাইগাতীতেও এসএসসি পরীক্ষা চলছে। এ উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতে মশার উপদ্রব বৃদ্ধি না পায় সেজন্য পরীক্ষার কেন্দ্রগুলোতে যন্ত্রচালিত স্প্রে মেশিনে মশা নিধন করা হবে। একইসঙ্গে ঝিনাইগাতী উপজেলার সদর বাজার ও আশেপাশের এলাকায় সপ্তাহের প্রতি শুক্রবার যন্ত্রচালিত স্প্রে মেশিনে মশা নিধন কার্যক্রম চলবে। ঝিনাইগাতী উপজেলার বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম আকাশ এ কার্যক্রমে আর্থিক সহায়তা করেছেন বলে জানা গেছে।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা নির্মাতা ও আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল বলেন, এডিস মশার লার্ভা ও সাধারণ মশা নিধনে তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ডেঙ্গু মশার লার্ভা ও সাধারণ মশার প্রজনন ক্ষেত্র যাতে তৈরী না হয়, সে লক্ষ্যে সচেতন থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। মশা নিধনে এমন উদ্যোগ গ্রহণ করায় ‘দি প্যাসিফিক ক্লাব’ এর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads