‘ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব অনুৃষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী উপজেলার বারমারী মিশনে শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা (জোন-৩) এর উদ্যোগে এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও আনন্দমেলার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস চিরান ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।
ওইসময় সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক ফাদার তরুণ বনোয়ারী, শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল সাংমা, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া, যোশেফ চিসিম, ফিদেলিস নেংমিনজা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কারিতাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন কারিতাসের প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং।
আলোচনা শেষে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
























