ads

শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রশ্নপত্র ফাঁসের দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৭৫৫
ঝিনাইগাতীতে প্রশ্নপত্র ফাঁসের দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তরসহ আটক হওয়া ২ শিক্ষককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ ওই দণ্ড দেন।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল উত্তর দারিয়ারপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তারেক হোসেন ও নয়াগাঁও গ্রামের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান মিলন। তারা দুজনই ঝিনাইগাতী বাজারের জিদনি মডেল স্কুলের সহকারী শিক্ষক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিনাইগাতী উপজেলায় এসএসসির গণিত পরীক্ষা চলাকালে মহিলা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রের ২০০ গজের মধ্যে অবস্থান করছিলেন ওই ২ শিক্ষক। সন্দেহ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। পরে ওই ২ শিক্ষকের কাছে থাকা মোবাইল ফোনে বৃহস্পতিবারের গণিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর পাওয়া যায়। আটকরা পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের ৭ দিনেে কারাদণ্ড দেয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া জানান, দণ্ডপ্রাপ্ত ওই ২ শিক্ষককে বৃহস্পতিবার বিকেলে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ॥… পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে কারিতাসের সুবর্ণজয়ন্তী উদযাপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads