ads

শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ৩৯২
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মো. কামারুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নবাগত পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান ভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি।’ দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব।

মতবিনিময়কালে আসন্ন পূজা উদযাপন নির্বিঘ্ন করতে এবং যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো উপলক্ষ্যে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং পূজা উদযাপন কমিটির প্রতি শেরপুর জেলা পুলিশ বিভিন্ন আহ্বান করেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে কারিতাসের সুবর্ণজয়ন্তী উদযাপন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে এক ব্যক্তিকে লাখ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads