ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ৫৩৭
নালিতাবাড়ীতে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে মোশারফ হোসেন নামে এক বিক্রয় প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন উপজেলার মরিচপুরান বাজারে ওই আদালত পরিচালনা করেন। মোশারফ নকলা উপজেলার বারমাইশা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, অনুমোদনহীন কোম্পানী থেকে উৎপাদিত ‘সিনজেনটা’ কোম্পানীর ‘ভিরতাকো’ নামে একটি ভেজাল কীটনাশক বিভিন্ন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল মোশারফ হোসেন। দীর্ঘদিন যাবত ভেজাল এ কীটনাশকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ছিল স্থানীয় কৃষি বিভাগে।

একপর্যায়ে আগে থেকে ওঁৎ পেতে শুক্রবার বিকেলে ওই সরবরাহকারীকে কীটনাশকের প্রয়োজনীয়তা দেখিয়ে ডাকা হয়। কথামতো নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান চৌরাস্তা বাজারের আশরাফুল এন্টারপ্রাইজে কীটনাশক সরবরাহ করতে আসে মোশারফ। ওইসময় কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় জনতা তাকে আটক করে।

Shamol Bangla Ads

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে মোশরাফ দোষ স্বীকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, সিনজেনটার বিক্রয় প্রতিনিধি আবুল হোসেন ও স্থানীয় পরিবেশক নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে জেলা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর ঐতিহাসিক সুতানাল দীঘিতে টিকেট কেটে মাছ শিকারের…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads