ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মসিকের মতবিনিময় সভা

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগরের পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু উদযাপনের লক্ষ্যে সভার সভাপতি মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

Shamol Bangla Ads

এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ চেতনার বাস্তবায়ন ঘটেছে। প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন। মেয়র আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমূখর উদযাপনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সবসময়ের মত এ বছরও পাশে থাকবে।

মতবিনিময় সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ আলী ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তারসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ বিকাশ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ রাখাল চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads