ads

সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এক কৃষকের ৮ টি গরু চুরি

খবর টি পড়েছেন : ১৬০
শ্রীবরদীতে এক কৃষকের ৮ টি গরু চুরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের ৮ টি গরু চুরি হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বকচর গ্রামে আব্দুল মমিন নামে ওই কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মমিন।

Shamol Bangla Ads

তিনি জানান, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে একটি গরু চোর চক্র তার গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি করে নিয়ে যায়। ভোরে তারা গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। অবশেষে গরুর সন্ধান না পেয়ে সোমবার বিকালে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দেন। তিনি বলেন, ওই গরু চোর চক্রটি তার গোয়াল ঘর থেকে গরু নিয়ে একটি পিকআপ ভ্যানে তুলে ভায়াডাঙ্গার বাজারের দিকে গিয়েছে। আমরা ভায়াডাঙা বাজারের পাহারাদারের সাথে কথা বলে জানতে পেয়েছি। এছাড়াও একটি সিসিটিভির ফুটেজ দেখে এমনটাই ধারণা করছেন তারা।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গরু উদ্ধার ও চোর চক্রকে গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপু‌রে নানা অনিয়মের অ‌ভি‌যো‌গে ইউপি চেয়ারম্যানের বিরু‌দ্ধে মানববন্ধন,… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads