শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ওইসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে সম্প্রীতি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভাকক্ষে এসে র্যালিটি শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা মহিলা মিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ সরকার, সাধারন সম্পাদক যোগেন রায়সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র প্রতিনিধি প্রমুখ।




