ads

সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপু‌রে নানা অনিয়মের অ‌ভি‌যো‌গে ইউপি চেয়ারম্যানের বিরু‌দ্ধে মানববন্ধন, অপসারণ দাবি

খবর টি পড়েছেন : ১,২৮৭
শেরপু‌রে নানা অনিয়মের অ‌ভি‌যো‌গে ইউপি চেয়ারম্যানের বিরু‌দ্ধে মানববন্ধন, অপসারণ দাবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন ক‌রে‌ছেন ওই ইউনিয়‌নের নয় ইউপি সদস্যসহ স্থানীয় বাসিন্দারা। ১৯ সে‌প্টেম্বর সোমবার দুপু‌রে ধলা ইউ‌নিয়‌নের কড়ইত‌লি এলাকার সড়‌কে প্রায় ঘন্টাব‌্যা‌পি ওই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এর আ‌গে, ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে পর পর দুইবার অনাস্থা এনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন ওই নয় ইউ‌পি সদস‌্য।

সোমবারের মানববন্ধ‌নে বক্তব‌্য রা‌খেন ২নং ওয়া‌র্ডের ইউপি সদস্য মো. উজ্জল মিয়া, ১নং ওয়ার্ডের নিটু মিয়া, ৬নং ওয়া‌র্ডের আব্দুর রেজ্জাক প্রমুখ।

Shamol Bangla Ads

মানববন্ধনে ইউপি সদস্যরা ব‌লেন, ধলা ইউনিয়ন পরিষদের মেয়াদ প্রায় আট মাস পার হলেও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ইউপি সদস্যদের নিয়ে মাসিক সভা করেননি। তিনি একক সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। খাদ্যবান্ধব কর্মসূচি, জন্ম নিবন্ধন কার্যক্রম, বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স, ইজিবাইকের ট্যাক্স আদায় করে সরকারি কোষাগারে না রেখে আত্মসাত করেছেন। আট মাসেও ইউপি সদস্যদের কোন ধরনের বেতন-ভাতা দেননি। এছাড়া টিআর, কাবিখা, কাবিটার বিভিন্ন প্রকল্পের সভাপতি-সম্পাদককে না জানিয়ে তাদের সাক্ষর জাল করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। এজন্য তারা ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের অপসারণ দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ধলা ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। মেম্বারদের অনৈতিক আবদার পূরণ করতে না পারায় আমি পরিস্থিতির স্বীকার। এর আগেও তারা একটা অভিযোগ করেছিলেন। অনাস্থার বিষয়ে অনেক মেম্বার কিছুই জানেন না ব‌লে দা‌বি ক‌রে ব‌লেন, কিছু দালাল প্রকৃতির লোক উস্কানি দিয়ে এই কাজগু‌লো করি‌য়ে যা‌চ্ছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, অনাস্থা প্রস্তাবের বিষয়ে একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। তিনি বিষয়গুলো তদন্ত করে দেখবেন। তদন্তে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘কোভিড-১৯ টিকা কেন জরু‌রি ও আমাদের করণীয়’… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে এক কৃষকের ৮ টি গরু চুরি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads