ads

সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘কোভিড-১৯ টিকা কেন জরু‌রি ও আমাদের করণীয়’ শীর্ষক সভা অনু‌ষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৭৩
শেরপুরে ‘কোভিড-১৯ টিকা কেন জরু‌রি ও আমাদের করণীয়’ শীর্ষক সভা অনু‌ষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শে‌রপু‌রে কোভিড-১৯ টিকা কেন জরু‌রি ও আমাদের করণীয় শীর্ষক ক‌মিউ‌নি‌টি লিডার ও সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ১৯ সে‌প্টেম্বর সোমবার দুপুরে ইউনিসেফ ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আ‌য়োজ‌নে শহ‌রের ‌নিউ মা‌র্কেট আই‌ডিই‌বি হলরু‌মে ওই সভা অনু‌ষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মন‌সিংহ জো‌নের এলাকা সমন্বয়কারী নাজমুল হোসাইনের সভাপ‌তিত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন শেরপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শ‌রিফুর রহমান।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের শেরপুর জেলার সমন্বয়কারী জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রিয় অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন শেরপুর প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মেরাজ উ‌দ্দিন।

Shamol Bangla Ads

ওই সময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন শেরপুর প্রেসক্লা‌বের সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাংগঠ‌নিক সম্পাদক মা‌নিক দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক ম‌হিউ‌দ্দিন সোহেল প্রমুখ।
বক্তার‌া ব‌লেন, সমাজের একটি শ্রেণির মানুষ এখনো কুসংস্কারে ডুবে আছে। অনেকে আবার এসব আমলেই নিচ্ছে না। এমন মানুষদেরকে কুসংস্কার এবং অবাস্তব ধারণা থেকে বের করে আনতে হবে। তাদেরকে এর থেকে বের করে আনতে পারলে টিকা নেওয়ার সংখ্যা অনেকটা বেড়ে যাবে। তখন আমরা অনেকটা সুরক্ষিত থাকবো। করোনার সংক্রমন কমে যাওয়ায় অনেকে টিকা নেওয়ার কথা আমলে নিচ্ছে না। তাই সব সময় আমাদেরকে সচেতন থাকা উচিত। পাশাপাশি আমাদের কমিউনিটির সবাইকে টিকা নিতে উৎসাহিত করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন… পরবর্তী সংবাদ শেরপু‌রে নানা অনিয়মের অ‌ভি‌যো‌গে ইউপি চেয়ারম্যানের বিরু‌দ্ধে মানববন্ধন,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads