ads

সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ৩১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেধাবী তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে : মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, আজকের মেধাবী তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধু তারুণ্যের শক্তিতে বিশ্বাস করতেন। সকল লড়াই সংগ্রামে তরুণেরা ছিল তার মূল চালিকাশক্তি। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

Shamol Bangla Ads

১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসিসি মিলনায়তনে ময়মনসিংহ জেলা সমিতি আয়োজিত নবীনবরণ, প্রবীন বিদায়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

মেয়র টিটু আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। স্বাধীনতার পর ৬ টি বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু হলেও দেশে আজ প্রায় দেড় শতাধিক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ভর্তি ও পাশের হার বৃদ্ধি, উপবৃত্তি প্রদান, বছরের শুরুতে বই তুলে দেওয়া ইত্যাদি নানা কার্যক্রমে শিক্ষাক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা আজ বিশ্বব্যাপী প্রশংসিত।

Shamol Bangla Ads

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা সমিতির এ অনুষ্ঠানে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ডঃ রাশিদা খাতুন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads