ads

শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৯

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

Shamol Bangla Ads

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি টীম চুরখাই রওশন ফিলিং স্টেশনের সামনে থেকে দুঃসাহসিক চুরি মামলার আসামী কাজল মিয়া ও মজিবুর রহমান ওরফে জয়নালকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে।

অপর একটি টীম রহমতপুর এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ মিলনকে গ্রেফতার করে। আরেকটি টীম আকুয়া বাইপাস এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী আনিছুর রহমান, আরমান আলী, মাদক মামলার আসামী শাহজাহান ইসলাম ব্যাটারিচালিত অটোরিক্সাসহ ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করে। পাটগুদাম এলাকা থেকে চুরি মামলার আসামী শফিক মিয়া গ্রেফতার করে।

Shamol Bangla Ads

এছাড়াও পৃথক অভিযান পরিচালনে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, চর ঝাউগড়ার আল আমিন ও মাঝিহাটির আতিকুল ইসলাম। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Need Ads