ads

বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেটউইনার না ছাড়লে সাকিবকে ছাড়বে বিসিবি

খবর টি পড়েছেন : ১৮৫
বেটউইনার না ছাড়লে সাকিবকে ছাড়বে বিসিবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল না করলে সাকিব আল হাসানের বিষয়ে কঠিন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, দলে জায়গা হবে না, এমনকি সাকিবের সাথে কোনো সম্পর্কও থাকবে না বিসিবির।

Shamol Bangla Ads

বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কঠোর নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। তাই সাকিবকে এই বার্তা দিয়ে চুক্তি বাতিল করতে বলেছে বিসিবি। তাকে জানানো হয়েছে, বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে।

কিন্তু বিসিবির পাঠানো চিঠির উত্তর এখনও দেননি সাকিব। তবে বোর্ড নিজেদের সিদ্ধান্ত নিয়ে কঠিন অবস্থানে আছে বলে দাবি করেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার সাকিবের ইস্যু নিয়ে বেক্সিমকো অফিসে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নাই। বিসিবি প্রথম দিকের মতো অটল আছে। আমি যখন এসেছি বোর্ডে তখনই বলেছি এসব ইস্যুতে জিরো টলারেন্স। কোনভাবেই বিসিবি এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দিক বা না দিক।’

Shamol Bangla Ads

আজকের মধ্যে সাকিবের উত্তর পাবেন বলে আশাবদী বিসিবি সভাপতি, ‘যে কারণে আশরাফুলের মতো খেলোয়ায়ড়কে আমাদের বাদ দিতে হয়েছে। সুতরাং এখানে কোনো সুযোগ নেই। আমরা একটা চিঠি দিয়েছি, উত্তর আমরা আজকের মধ্যে পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল কিন্তু শুনেছি সে বলেছে আজকের মধ্যে দিবে। তো আজকের দিনটা অপেক্ষা করতে হচ্ছে।’

সাকিব এখন টেস্ট অধিনায়ক। তার টেস্ট অধিনায়কত্বও কেড়ে নেওয়া হবে এমন ঘোষণাও দিয়ে রেখেছেন বিসিবি সভাপতি, ‘ও (সাকিব) আমাদের দলেই থাকবে না। অধিনায়কত্ব তো পরের বিষয়। দলে থাকার কিছু নেই। এ ব্যাপারে আলোচনার কোনও সুযোগই নেই। এই সিদ্ধান্ত আগের থেকে নেওয়া এবং আমরা খুব পরিষ্কার নিজেদের সিদ্ধান্তে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৌসুমের শুরুতে রিয়ালের নতুন শিরোপা পরবর্তী সংবাদ বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি সাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads